সানি লিওনের সান্নিধ্যে ১০০ অচেনা পুরুষ!

sany

১০০ জন অচেনা পুরুষের সঙ্গে রাতের আলোয় নৈশভোজ করবেন সানি লিওন। তারা সবাই ম্যানকাইন্ড ফার্মার অ্যাডিকশন ডিও প্রতিযোগিতার ভাগ্যবান বিজয়ী। পণ্যটির দুই ধরনের ডিওড্রেন্টের প্রচারণার লক্ষ্যে অনলাইনে তিন মাসের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় জিতলেই ১০০ জন ভাগ্যবান পুরুষ সানি লিওনের

সঙ্গে কথা বলা ও নৈশভোজ করার সুযোগ পাবেন বলে ঘোষণা দেওয়া হয়। কারণ দুই বছর ধরে ম্যানকাইন্ড ফার্মার অ্যাডিকশন ডিও এবং ম্যানফোর্স জন্মনিরোধক পণ্যের মডেল হিসেবে কাজ করছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।

১ জুলাই শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় ৮ অক্টোবর। এতে নাম নিবন্ধন করেন ১০ হাজার পুরুষ। গত ২০ ডিসেম্বর রাতে দ্য অর্কিড হোটেলে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বেছে নেওয়া হয় ১০০ জন ভাগ্যবান বিজয়ীকে।১০০ জন পুরুষের সঙ্গে নৈশভোজের সুযোগ পেয়ে বেশ আনন্দিত সানি লিওন। বিজয়ীদের সঙ্গে খানাপিনার পাশাপাশি অটোগ্রাফ দেবেন ও ছবি তুলবেন তিনি। এক বিবৃতিতে বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘এই প্রতিযোগিতার অংশ হতে পারা আমার জীবনের স্মরণীয় আয়োজনের মধ্যে অন্যতম।’সানি লিওনের হাতে এখন আছে ‘মাস্তিজাদে’ ও ‘লীলা’ এবং ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিগুলো। এ বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও ইন্টারনেটে তাকেই বেশি খুঁজেছে মানুষ। তাই তার সঙ্গে নৈশভোজ করার সুযোগ পেয়ে নিশ্চয়ই বাঁধভাঙা আনন্দে ভাসছেন ১০০ জন বিজয়ী।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার