বাংলাদেশে ডিয়েগো ম্যারাডোনার ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ!

lllবাংলাদেশে ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগ হতে পারে। এটি আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাব দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ। আর এ লিগের চেয়ারম্যান ডিয়েগো ম্যারাডোনা হতে পারেন বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে।

প্রাথমিক প্রস্তাবে জানানো হয়, এ লিগে অংশ নেবে আটটি দল। সাত বিভাগের সঙ্গে থাকবে ময়মনসিংহ জেলা। প্রত্যেক দলের সঙ্গে যুক্ত থাকবে ইউরোপ ও লাতিন আমেরিকার নামীদামি ক্লাব। দলগুলোতে অংশ নেবেন বিশ্বের কিছু তারকা কোচ এবং খেলোয়াড়ও।

সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্কর গোস্বামী একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে বাফুফে সভাপতির কাছে প্রাথমিক প্রস্তাব করেছি। তিনি এটি গুরুত্বের সঙ্গেই নিয়েছেন। লিগটি বাংলাদেশের ফুটবলকে সমূলে পরিবর্তন করতে সক্ষম।’

তারকাদের অংশগ্রহণে আন্তর্জাতিক পর্যায়েও লিগটির গুরুত্ব বাড়বে বলে জানান ভাস্কর। এ ছাড়া আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ম্যারাডোনাকে লিগের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা প্রতিষ্ঠানটির।

সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আগামী বছর শীতে লিগ আয়োজনের পরিকল্পনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। দুই পক্ষের পরের বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। তখনই হয়তো এ লিগ সম্পর্কে চূড়ান্ত রূপরেখা জানা যাবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার