আবারো কলঙ্কিত হলো প্রিমিয়ার লিগ

আবারো কলঙ্কিত হলো এবারের মৌসুমের প্রিমিয়ার লিগ। সোমবার রেলিগেশন ম্যাচে মুখোমুখি হওয়া পারটেক্স এস সি ও কলাবাগান কেসি’র ম্যাচে, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তুলে মাঠ ছাড়ে পারটেক্স এস’সি। শেষ পর্যন্ত আম্পায়ার সিদ্ধান্ত পরিবর্তন না করায়, পারটেক্স আর মাঠে না নামায়, ম্যাচ রেফারি কলাবাগানকে কেসিকে জয়ী ঘোষণা করে। ফলে এবারের মৌসুমে অবনমন ঘটে পারটেক্সের।

ঢাকা লিগের রেলিগেশন শঙ্কার ম্যাচ। হারলেই অবনমন। আর জিতলেই রক্ষা। এমন কঠিন সমীকরণ। তাই কলাবাগান কেসি ও পারটেক্সের লড়াইটাও হবার কথা সেয়ানে সেয়ানে। কিন্তু লড়াইটা ওই টস পর্যন্তই। বাকী সময়টা ঘটেছে নানা নাটকীয় ঘটনা। টস জয়ী পারটেক্স ২১ দশমিক ৩ ওভার পর ৭৭ রানে ৪ উইকেট হারায়। এসময় পারটেক্সের রাজিন সালেহ’র এলবিডব্লিউ এর সিদ্ধান্ত নিয়ে শুরু হয় বিতর্ক। পারটেক্সের অভিযোগ আউট না হবার পরও আম্পায়ার ইচ্ছাকৃতভাবে আউট দিয়েছেন। তাই মাঠে তার প্রতিবাদ জানায় পারটেক্স।

পরে, পারটেক্স মাঠে না ফেরায় ম্যাচ রেফারী বাইলজের ২১ দশমিক ৩ ধারার ‘ক’ উপধারায় কলাবাগান কেসি’কে জয়ী ঘোষণা করেন। ফলে অবনমন হয় পারটেক্সের। উৎসবে মাতেন কলাবাগান কেসি’র ক্রিকেটাররা। যেখানে উল্টো চিত্র পারটেক্সের ক্রিকেটারদের। কিন্তু প্রশ্ন কেন এভাবে মাঠ ছাড়তে হলো পারটেক্স-কে?

অন্যদিকে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ করেনি বিসিবি’র আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকুর কলাবাগান কেসি। এমন ঘটনার জন্য তাদের অভিযোগের তীর বিসিবি’র টুর্নামেন্ট কমিটির সচিবের বিরুদ্ধে।

তবে, যাদের নিয়ে অভিযোগ সেই আম্পায়ার আবদুল মতিন ও ওয়াহেদকে খেলার পর মাঠে দেখা যায়নি। এবং আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চাইলে ম্যাচ রেফারি মোরশেদুল আলম কথা বলতে রাজী হননি।

যে পিচে খেলা থাকার কথা ছিল সে পিচ নির্জীব শূন্য পড়ে আছে। আর সেক্ষেত্রে জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা ১৪ বছর হতে চলল। আর সেখানে ঘরোয়া ক্রিকেটের এই বড় আসরে এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেটকে দেখিয়ে দিয়েছে কোন পথে যাচ্ছে এদেশের ক্রিকেট। আদৌ কি ঠিকপথে এগুচ্ছে ক্রিকেট? কারণ আম্পায়ারের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে অভিযোগটি নতুন কিছু নয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার