নয়াপল্টনে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আটক ৩

রাজধানীর লালবাগ থানা বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নাসিরউদ্দিন পিন্টু গ্রুপ ও মীর আশরাফ আলী আজম গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।‌

ইটপাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় রাজধানীর নয়াপল্টেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় এমনই অশান্ত হয়ে ওঠে সোমবার দুপুর ১২টার দিকে। বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর চড়াও হয়।

লালবাগ থানা বিএনপি’র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিতে বেলা ১১টার দিকে নয়াপল্টনে ভাসানি মিলনায়তনের সামনে সমবেত হতে থাকেন স্থানীয় বিএনপি নেতা মীর আশরাফ আলী আজম গ্রুপের নেতাকর্মীরা। এর আগে থেকেই ভাসানি মিলনায়তনে অবস্থান নেন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু গ্রুপের কর্মী-সমর্থকরা।

আজম গ্রুপের অভিযোগ, বেলা সাড়ে ১১টার দিকে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করলে, তাদের ওপর আক্রমণ করেন পিন্টু গ্রুপের লোকজন। এরপর শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। পরে ঘটনাস্থল থেকে আটক করা হয় ৩ জনকে।

তবে এ ঘটনার জন্য আজম গ্রুপকেই দায়ী করলেন পিন্টু গ্রুপের নেতাকর্মীরা। তাদের দাবি, কমিটি গঠন প্রক্রিয়ায় বাধা সৃষ্টির জন্যই এ ঘটনা ঘটিয়েছে আজম গ্রুপ।

বেলা ২টার আগে পুলিশ উভয় পক্ষের সব নেতাকর্মী ও সমথর্ককে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় এলাকা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

আরো দেখুন

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট