সুন্দরবনের শ্যালা নদীতে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মংলাবাসী।
সোমবার সকালে শহরের আব্দুল হাই সড়কে এ মানববন্ধনে অংশ নেন মংলা বন্দরের ব্যবসায়ী, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলে খনন কাজ শেষ না হওয়া পর্যন্ত সুন্দরবনের শ্যালা নৌ পথ বন্ধ হয়ে গেলে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা।
তারা অবিলম্বে শ্যালা নৌ পথ খুলের দেয়ার দাবি জানান।