চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

চট্টগ্রাম নগরীর খাজা রোড, বাদামতলী এলাকায় ব্যবসায়ীক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফরিদুল আলম (৪৫) ও আবু সিদ্দিক (৪২)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত দুই ভাইয়ের বাড়ি নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড, বাদামতলী এলাকার মুন্সীবাড়িতে। তাদের বাবার নাম মরহুম আবদুস সবুর।
শুক্রবার রাতে প্রতিপক্ষের হামলায় মাথায় গুরুতর আঘাত পান ফরিদুল আলম ও আবু সিদ্দিক। এরপর তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক শিলাব্রত বড়ুয়া।
এ বিষয়ে চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মূলত পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে হত্যা করা হয়েছে। তাদের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। –

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার