সারাদেশে যুবদলের বিক্ষোভ শনিবার

juoo_dal_banglanews24_156087493বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলায় মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনূস খানের আদালত।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন মামুন বিক্ষোভ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের দ্য অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘শখের বন্দি’ অভিহিত করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও তার পরিবারের কোনো ভূমিকা নেই। এর প্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে মামলাটি করা হয়।

এছাড়া চট্টগ্রাম, নাটোর ও কুমিল্লায় আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। –

আশিকুর রহমান চৌধুরী স্বদেশ নিউজ২৪,কম

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার