তবুও তিনি বেকার নন

b33ce8ad506410e3995e5f5b9f3ab730-kushtia-আবুল কালাম শেখের বয়স ৪৪ বছর। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারী চরের ভবনন্দদিয়াড় গ্রামে তাঁর বাড়ি। শারীরিক গঠন অন্য দশজনের মতো নয়। হাত-পা বাঁকানো। বয়সের অনুপাতে শরীরটা বাড়েনি। অন্যের সাহায্য ছাড়া তিনি বসতে, শুতে ও চলতে পারেন না। অথচ এর মধ্যেই এক হাতে সুই, অন্য হাতে জামা-পাঞ্জাবির বোতাম লাগানোর কাজ করছেন তিনি।
কালাম শেখের মা আমিরজানের সঙ্গে কথা বলে জানা গেল, অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে ১৯৭১ সালের ৭ মার্চ কালাম শেখের জন্ম। কালামকে বসানো, শোয়ানো ও খাওয়ানোর কাজগুলো তিনিই করেন। কালাম নিজে নিজে জামাটা কখনো কখনো পরতে পারেন, তবে কষ্ট হয়। তাই বেশির ভাগ সময় তিনিই সন্তানকে জামা পরিয়ে দেন। দিনের বেলায় উঠানের চৌকিতেই বেশি সময় কাটে কালামের। কখনো আবার সেখানেই ঘুমিয়ে পড়েন।
দুই ছেলে তিন মেয়ের মধ্যে কালাম বাদে সবার বিয়ে হয়েছে—এমনটা জানিয়ে আমিরজান বলেন, বড় ছেলে সালাম কৃষিকাজ করে যা উপার্জনে করে, তাই দিয়ে টেনে-টুনে চলে সংসার। কয়েক বছর হলো কালামের প্রতিবন্ধী কার্ড হয়েছে। তিন মাস পর পর ৯০০ টাকা করে পান তিনি। বাড়ির পাশের ভবনন্দদিয়াড় বাজারের দরজি শাহাদত ও আলাউদ্দীন জামা-পাঞ্জাবির ঘাট সেলাই ও বোতাম লাগাতে দিয়ে যান। বসে-শুয়ে কালাম তাঁদের কাজ করে দেন।

কালাম শেখকে কাজ দেওয়া আলাউদ্দীন বলেন, প্রায় সাত বছর ধরে তিনি কালামের কাছে জামা-পাঞ্জাবির বোতাম লাগাতে দেন। তাঁর হাতের কাজ অনেক সুন্দর। তবে হাতে শক্তি কম, তাই বোতাম লাগাতে দেরি করে। তার পরও কাজটা ভালো হয়।

জামার বোতাম লাগাতে লাগাতে কালাম শেখ বললেন, দৈনিক তিন-চারটি জামার কাজ করে ২০ টাকা পান। প্রায় ১৫ বছর ধরে তিনি এভাবেই কাজ করছেন। অস্বাভাবিক শারীরিক গঠনের কারণে তেমন কিছু করা সম্ভব নয়। তার পরও কিছু করতে পারলে দোষ কোথায়!

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার