রাবি শিক্ষক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

RU Humain Chain Pic
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর এ কে এম শফিউল ইসলামের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোডে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এ মানবন্ধনের আয়োজন করে।
মানববন্ধন শেষে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে সমাজবিজ্ঞানের বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সিরাজল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভাগীয় সভাপতি প্রফেসর ওয়ারদাতুল আকমাম, রাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর কামরুল হাসান মজুমদার, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ফয়জার রহমান, শিক্ষার্র্থীদের মধ্যে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান বারী।
মানবন্ধনে বক্তারা বলেন, প্রফেসর শফিউলের হত্যাকা- নিয়ে আমাদের অন্ধকারে রাখা হয়েছে। আমরা প্রকৃত অপরাধীদের দেখতে চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বক্তারা আরও বলেন, আমাদের রক্তক্ষরণ বন্ধ হোক। যতক্ষণ না পর্যন্ত শফিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তা বন্ধ হবে না।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপায়া এলাকায় নিজের বাসার কাছে প্রফেসর শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে