শারজাহতে এক ইনিংসে ছক্কার বিশ্ব রেকর্ড!

রোববার চতুর্থ দিনেই শেষ হয়ে যাওয়া শারজাহ টেস্টে দুই দলের ব্যাটসম্যানরা মোট ৩৫টি ছক্কা মেরেছেন। ২০০৬ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে ফয়সালাবাদ টেস্টের ২৭টি ছক্কা ছিল আগের সর্বোচ্চ।

ম্যাচের তৃতীয় দিনের শেষ পর্যন্ত ২৪টি ছক্কা মেরে রেকর্ড গড়ার মঞ্চ একরকম প্রস্তুতই রেখেছিল দুই দলের ব্যাটসম্যানেরা।

রোববার নিউ জিল্যান্ডের আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মার্ক ক্রেইগ আরো দুটি ছক্কা মারেন। পরে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে একটি ছক্কা মারেন ইস সোধি। এই ছক্কার মাধ্যমেই শারজাহ টেস্ট স্পর্শ করে ৮ বছর আগের ফয়সালাবাদের ছক্কার রেকর্ড।

পরে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩৪তম ওভারের শেষ বলে আসাদ সফিকের ছক্কায় আগের রেকর্ড ভেঙে যায়। ১৩৭ রানের ইনিংসে স্বাগতিক এই ব্যাটসম্যান আরো পাঁচটি ছক্কা মারেন।

সঙ্গে ইয়াসির শাহ ও মোহাম্মদ তালহা একটি করে ছক্কা মেরে রেকর্ডটাকে বড় করেন। তবে এই রেকর্ডে সবচেয়ে বড় অবদান রেখেছেন ব্রেন্ডন ম্যাককালাম। প্রথম ইনিংসে ২০২ রান করার পথে ১১টি ছক্কা মেরেছিলেন নিউ জিল্যান্ডের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

তৃতীয় দিনে এক ইনিংসে বেশি ছক্কা মারার রেকর্ড গড়েছিল নিউ জিল্যান্ড। কিউই ব্যাটসম্যানরা ভেঙে দেন ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে গড়া অস্ট্রেলিয়ার ১৭টি ছক্কার রেকর্ড।

চতুর্থ দিনে প্রথম ইনিংসের সংগ্রহ ৬৯০ রান নেয়ার পথে মোট ২২টি ছক্কা মারে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার