বলিউডে নিয়মিত হচ্ছেন টাবু

tabu_swadeshnews24৭ বছর পর ‘হায়দার‘ ছবির মধ্য দিয়ে বলিউডে ফিরেছেন গুণী অভিনেত্রী টাবু। এ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে ভাল প্রশংসাও কুড়িয়েছেন তিনি। জানা গেছে, এরই মধ্যে বলিউডে নিয়মিত কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। তবে কেবলমাত্র ভাল কাজগুলোই করবেন। তারই প্রস্তুতিস্বরূপ সম্প্রতি একটি ফটোশুট করেছেন টাবু। অবাক করার বিষয় হলো, ব্যাপক খোলামেলারূপে এই ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। নিজেকে আবেদনময়ীরূপেই এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন টাবু। তবে তার এই ফটোশুট নিয়ে বলিউডপাড়ায় চলছে আলোচনা। অনেকেই টাবুর নতুনরূপে ফেরাটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আবার অনেকে বলছেন, এই বয়সে এসে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী টাবু এতটা খোলামেলা না হলেও পারতেন। এই ফটোশুটের একটি ছবিতে পুরোপুরি টপলেস হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। অনেকেই ছবিটি দেখে অবাক হয়েছেন। তবে টাবু এসব আলোচনা-সমালোচনায় কান দিতে রাজি নন। এদিকে নতুন খবর হলো, ‘হায়দার’-এর পর এবার টাবু আবার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। নাম না ঠিক হওয়া এ ছবিটি প্রযোজনা করছেন অভিনেতা মনোজ বাজপাই। ছবিতে মনোজের বিপরীতেই অভিনয় করতে দেখা যাবে টাবুকে। ছবিটি পরিচালনা করছেন মুকুল আভিয়ানকার। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে টাবু বলেন, অনেকদিন পর ভাল একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এখন গল্পনির্ভর ছবিতেই কেবল অভিনয় করতে চাই। এটা সেরমকমই একটি ছবি। গুণী অভিনেতা মনোজ বাজপাই এখানে আমার কো-আর্টিস্ট। আশা করছি ভাল কিছু হবে। মনোজ বাজপাই বলেন, টাবু একজন অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে কাজ করাটা আমার জন্য আনন্দের। আমি আগেও তার সঙ্গে কাজ করেছি। তবে এবার দীর্ঘদিন পর আমরা কোন ছবিতে একসঙ্গে অভিনয় করবো। আমার বিশ্বাস সবার ভাল লাগবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার