ফুলবাড়িতে ‘সেয়ানা’ প্রতারকের খপ্পরে চার ব্যবসায়ী

দিনাজপুরের ফুলবাড়িতে অভিনব কায়দায় প্রতারণা করে বাজারের চার ক্ষুদ্র ব্যবসায়ীর টাকা হাতিয়ে নিয়েছে এক সেয়ানা প্রতারক। গতকাল রবিবার বিকালে পৌর বাজারের মুরগি, মাছ, গরু-খাসির মাংস, সবজি ও এক মুদি দোকানদার ওই প্রতারকের খপ্পরে পড়ে। ঘটনা জানাজানি হলে বাজারে শোরগোল পড়ে যায়।

প্রতারণার শিকার মুদি ব্যবসায়ী কামরুজ্জামান কারু বলেন, স্যুট-কোট পরা একজন ‘ভদ্রলোক’ নিজেকে সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে তার ম্যাডামের মেয়ের বিয়ে উপলক্ষে ৩০ হাজার ৩২০ টাকার মালামাল কিনে সেগুলো প্যাকেট করতে বলেন। এ সময় তিনি মোবাইল ফোনে কোন এক নারীর সাথে কথা বলেন। ঐ নারীকে তিনি ‘ম্যাডাম’ সম্বোধন করে বিয়ের বাজারের জন্য আরো দেড় লাখ টাকা তাড়াতাড়ি বিকাশের মাধ্যমে পাঠাতে বলেন। এরপর তিনি মালামালগুলো এক জায়গায় রাখার কথা বলেন। অন্যান্য মালামাল কেনার কথা বলে তার কাছ থেকে উল্টো ১ হাজার টাকা নেন। তিনি বলেন, ম্যাডাম বিকাশে টাকা পাঠালেই টাকা দিয়ে মাল ডেলিভারি নিবেন। এর আগে তিনি হারুন উর রশিদ নামের এক সবজি ব্যবসায়ীর কাছ থেকে ১৬ হাজার ৮৮০ টাকার মালামাল নিয়ে একই কায়দার ৪৪০ টাকা চেয়ে নেন। মুক্তার হোসেন নামের খাসির মাংস বিক্রেতার কাছে ৯ হাজার ২০০ টাকার ২৩ কেজি মাংস নিয়ে সেগুলো সাইজ করতে বলে তার কাছ থেকেও ৮০০ টাকা, মাছের দোকান থেকে ৯ হাজার টাকার ইলিশ ও রুই মাছ নিয়ে মাছগুলো কাটতে বলে তার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়ে সটকে পড়েন। মাছের দোকানদার মাছগুলো কেটেকুটে বসে থাকেন তার ফেরার অপেক্ষায়। মাংসের দোকানদারও মাংস কেটে অপেক্ষায় থেকে শেষে হাল ছেড়ে দেন। তারা বলেন, এই কাটা মাছ ও মাংস এখন কে কিনবে। তবে মুরগি ব্যবসায়ী প্রতারকের খপ্পর থেকে রক্ষা পেয়েছে। টাকা বুঝে না পেয়ে তিনি মুরগি জবাই করতে রাজি হননি। থানার অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঐ প্রতারককে আটকের জন্য পুলিশ তল্লাশি শুরু করেছে।

post by usman gony
www.sweadeshnews24.com

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।