ছাত্র নিহতের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ, অন্তত ১৫ বাসে ভাঙচুর-আগুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বাসচাপায় নিহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা অন্তত ১৫টি বাসে ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাসের চাপায় ক্যাম্পাসের ভেতরে ওই ছাত্র নিহত হন।
নিহত ছাত্রের নাম মো. টিটু। তিনি বায়োটেকনোলজি অ্যান্ড জেনটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা একটি বাস শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাস থেকে ঝিনাইদহ যাচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরের সড়কে ভাড়া করা আরেকটি বাসকে অতিক্রম করার সময় ঝিনাইদহগামী বাসটির নিচে চাপা পড়েন টিটু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা অন্তত ১৫টি বাসে ভাঙচুর ও আগুন দেন। একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাঙচুর চালান। তাঁরা উপাচার্যের বাসভবন ভাঙচুরের চেষ্টা করেন।
বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Collected

Posted By
Raihan kabir

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার