পার্কে হাঁটলেই মোবাইল চার্জ

mটিবিটি বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মোবাইল ফোনের ‘ব্যাটারি লো’ লেখা দেখতে দেখতে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরতে হয়েছে অনেক সময়। পাছে না আবার কোনো জরুরি কল আসার আগেই ফোনটা বন্ধ হয়ে যায়! চলতি পথে হঠাৎ সেলফোনের চার্জ শেষ হলে তখন কেবল একটা কথাই মনে হয়- ইশ্, চলতে চলতেই যদি চার্জটা দেওয়া যেত! সে সুযোগ পেতে বোধহয় আর বেশিদিন অপেক্ষা করতে হবে না।
পার্কে বা রাস্তায় হাঁটতে হাঁটতেই এখন আপনার ফোনে চার্জ দিতে পারবেন। এমন সুখবরই দিচ্ছেন গবেষকরা। শুধু কি তাই! এ জন্য বাড়তি কোনো শক্তিও লাগবে না। হাঁটার সময় দেহে যে গতিশক্তি উৎপন্ন হবে, তা দিয়েই চার্জ হবে ফোন। শুধু মোবাইল ফোনই নয়, গতিশক্তিকে নির্দিষ্ট একটি ব্যাটারির সঙ্গে জুড়ে দিয়ে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেই চার্জ দেওয়া যাবে।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) একদল গবেষক চার্জ দেওয়ার এ অভিনব উপায় উদ্ভাবন করেছেন। এ জন্য দুই সেন্টিমিটার প্রশস্ত একটি ব্যাটারি পকেটে রাখলেই চলবে।
হাঁটার সময় সে ব্যাটারি দেহে উৎপন্ন গতিশক্তিকে রূপান্তরিত করে স্মার্টফোন কিংবা ট্যাবের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলোয় চার্জ সরবরাহ করবে। দেহে উৎপন্ন তাপ থেকেই মূলত এটি শক্তি সংগ্রহ করবে। পদার্থবিজ্ঞানের ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ‘থার্মালি রিজেনারেটিভ ইলেকট্রোকেমিক্যাল সাইকেল’। তবে প্রক্রিয়াটি এখনও গবেষণাগারেই সীমাবদ্ধ। প্রাত্যহিক জীবনে এটিকে কাজে লাগাতে বিজ্ঞানীদের আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হবে।

Posted by Ab Emon

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার