‘ছুঁয়ে দিলে মন’ ছবির অডিও অ্যালবাম প্রকাশ !

chuye_dile_mon_swadeshnews24প্রকাশ হয়েছে এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িং প্রযোজিত এবং শিহাব শাহিন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটির অডিও অ্যালবাম। এ উপলক্ষে ২৮শে নভেম্বর সন্ধ্যায় জমকালো একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা সিটির আইস
স্কেটিং জোনে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল কয়েকটি মজাদার পর্বে বিভক্ত। অনুষ্ঠানে শুভ ও মম ছবিটির একটি গানের সঙ্গে নেচে মঞ্চে উপস্থিত হন। এরপর উপস্থিত দর্শকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানান। সাজু খাদেমের সঞ্চালনায় মজাদার একটি কুইজের মাধ্যমে বিজয়ীদের মঞ্চে ডেকে এনে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অনেকেই মঞ্চে উপস্থিত হয়ে শুভ ও মমর সঙ্গে ছবিটির একটি গানে পারফর্ম করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শিহাব শাহিন, অভিনয়শিল্পী আরেফিন শুভ, জাকিয়া বারী মম, মিশা সওদাগর, কণা, শাকিলা, সংগীত পরিচালক সাজিদ সরকার এবং এশিয়াটিক ধ্বনিচিত্রের পক্ষ থেকে তাহসিন সাঈদ। এছাড়া চলচ্চিত্র প্রযোজক আবদুল আজিজ, পরিচালক সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র সম্পাদক ও এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, পরিচালক এসএ হক অলীকসহ  অনেকে। জিরোনা এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটিতে গান থাকছে ৬টি। এর মধ্যে ‘ভালবাসা দাও ভালবাসা নাও’ শিরোনামের গানটি লিখেছেন মারজুক রাসেল। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। আর বাকি গানগুলোর সুর ও সংগীত পরিচালক সাজিদ সরকার। এর মধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ গানে কণ্ঠ দিয়েছেন তাহসান ও শাকিলা, ‘ছুঁয়ে দিলাম’ গানে কণ্ঠ দিয়েছেন নির্জ হাবিব, ‘শূন্য থেকে আসে প্রেম’ গানে কণা ও ইমরান, চিনি না গানে শাওন, এবং ‘চলে যাও’ গানটি গেয়েছেন শাওন ও শাকিলা। গানগুলো লিখেছেন সাজু খাদেম, শাহান কবন্ধ, সিরাজুম মনির ও  সোমেশ্বর অলি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার