মেসির পুত্রস্নেহ…

84393c3a18c026aecb1596ead132bd2e-Messi-2মাত্র একটি গোল হলেই ছোঁয়া হয় তেলমো জারার স্প্যানিশ লিগে করা সর্বোচ্চ ২৫১টি গোলের রেকর্ড। গত রাতে সেভিয়ার বিপক্ষে ২১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মেসি বসে গেলেন জারার পাশের আসনেই। ৭২ মিনিটে ছাড়িয়ে গেলেন কিংবদন্তিকেও। নেইমারের সহায়তায় অসাধারণ এক ফিনিশিংয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে।

গোটা ন্যু ক্যাম্পে তখন উৎসবের ঢেউ! বার্সেলোনা ফরোয়ার্ডকে অভিবাদন জানাতে দর্শকেরা দাঁড়িয়ে। সতীর্থরা মেসিকে শূন্যে ছুঁড়ে উদযাপন করলেন অনন্য কীর্তি। সতীর্থদের সঙ্গে উদযাপন শেষে মেসি ডান হাতের বুড়ো আঙুলটা চালান করে দিলেন মুখে! এরপর ক্যামেরার সামনে গিয়ে কী যেন একটা বললেন। কী বলেছিলেন মেসি? রেকর্ড ভেঙে হঠাৎ করেই তাঁর মনে পড়ে গেল শিশুপুত্র থিয়াগোকে। ক্যামেরার সামনে এসে ছেলের উদ্দেশে তাই ভেঙে দিলেন আবেগের বাঁধ, ‘থিয়াগো বড্ড ভালোবাসি তোমায়।’

মেসির রেকর্ডের রাতে আরেকটি ঘটনা ঘটেছে। ৬৫ মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দারুণ এক হেডে গোল করেন ইভান রাকিতিচ। কিন্তু বার্সা মিডফিল্ডার গোল উদযাপনে বিরত থাকলেন। কেন? সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, গত মৌসুমে এই সেভিয়াকে নেতৃত্ব দিয়ে রাকিতিচ জিতেয়েছিলেন ইউরোপা লিগ। পেশাদার ফুটবল এমনই নির্মম! সময়ের প্রয়োজনে সাবেক প্রিয় দলের বিপক্ষেই দাগতে হয় ধ্বংসের শেল! সূত্র: এফসিবার্সেলোনাডটকম, মেইল অনলাইন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার