ফেলানী হত্যা: মামলার রায় পেছাল চার মাস

Felani_swadesh24ফেলানী হত্যা মামলার রায় পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ মার্চ। মামলার অভিযুক্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল অমিয় ঘোষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রায় পুনর্বিবেচনার প্রক্রিয়া আগামী বছর ২৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

২০১১ সালের সেপ্টেম্বরে সীমান্তে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে আসার সময় ফেলানীকে গুলি করে হত্যা করেছিলেন অমিয় ঘোষ। বিএসএফ জানিয়েছে, বৃহস্পতিবার পুনর্বিবেচনার কাজ চলার সময় আদালতেই জ্ঞান হারান অমিয় ঘোষ। তার রক্তচাপ বেড়ে গিয়েছিল। পাশাপাশি মানসিক অবসাদেও ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসি জানায়, এ পরিস্থিতিতে বিএসএফের নিজস্ব আদালত জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্ট বা জিএসএফসি রায় পুনর্বিবেচনার প্রক্রিয়া মুলতবির সিদ্ধান্ত নেন।

তবে প্রায় চারমাস কেন এ প্রক্রিয়া স্থগিত করা হল- এমন প্রশ্নের জবাবে বিএসএফের এক কর্মকর্তা বলেন, আদালতের সদস্য বিচারকরা সবাই বিএসএফের সিনিয়র অফিসার এবং তারা এখন দেশের বিভিন্ন জায়গায় বদলি হয়ে গেছেন। সেখানে তাদের বর্তমান দায়িত্বও সামলাতে হয়। সবাইকে একই সময়ে আদালতের কাজের জন্য এক জায়গায় জড়ো করাটা বেশ কঠিন। সে জন্যই এই কয়েক মাস সময় দরকার।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।