বিয়ের পর প্রথমবারের মত বিকিনিতে কারিনা

kareena-kapoor-bikini-stills অনেকেই বলেছিলেন কারিনা কাপুরের পড়তি ক্যারিয়ারে নতুন মোড় ঘোরাতে পারে ‘সিংহাম রিটার্নস’। ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে ভাল সফলতাও অর্জন করে। পাশাপাশি অজয় দেবগানের অভিনয় আরও একবার প্রসংশিত হয়। তবে ছবিতে অজয়ের কারণে মাথা উচু করে দাঁড়াতেই পারেনি কারিনার চরিত্রটি। আর তাই এ অভিনেত্রীর ক্যারিয়ারে কোন কিছুই যোগ করতে পারেনি ‘সিংহাম রিটার্নস’। এমনটাই বলাবলি হচ্ছে বলিউড পাড়ায়।

তবে সমালোচকদের কথায় কান দেবার মেয়ে নন জেদি কারিনা। চলতি বছরই আরও একটি বড় সুযোগ ধরা দিয়েছে তার হাতে। কবির খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে সালমান খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন কারিনা। এর আগে সালমান-কারিনা জুটির ‘বডিগার্ড’ ছবিটি ব্যবসা সফলতায় রেকর্ড গড়েছিলো। তারপর থেকেই এ জুটিকে নিয়ে অনেকে বড় বড় পরিচালক ছবি তৈরির পরিকল্পনা করলেও দুই তারকার শিডিউল জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি।

এরই মধ্যে এই ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিতে কারিনাকে ব্যাপক খোলামেলা রূপে দেখা যাবে। পাশাপাশি তিনি বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন সালমানের সঙ্গে। জানা গেছে বিয়ের পর প্রথমবারের মতো বিকিনি পড়েও এই ছবিতে ক্যামেরাবন্দি হবেন কারিনা। সব মিলিয়ে ছবিটির মাধ্যমে সাম্প্রতিক সময়ে দারুণভাবে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী।

এদিকে কারিনা কাপুর ক’দিন আগেই নিজের জন্মদিন পালন করেছেন স্বামী সাইফ আলী খানসহ তার শশুরবাড়ির সদস্যদের সঙ্গে। জন্মদিনেও তিনি মিডিয়ার কাছে ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি নিয়ে নিজের উচ্চ প্রত্যাশার কথা ব্যাক্ত করেন। এ ছবির জন্য নিজের লুকেও পরিবর্তন এনেছেন তিনি। এ প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ছবিটির কাহিনী অনেক চমৎকার। এখানে দীর্ঘদিন পর দর্শক আমাকে আবেদনময়ী তরুণীর ভূমিকায় দেখতে পাবেন। আর সঙ্গে সাল্লুতো রয়েছেই। সব মিলিয়ে ‘বাজরাঙ্গি ভাইজান’ আগামী ঈদে ধূম মাচাবে বলেই আমার বিশ্বাস।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার