গোবিন্দগঞ্জে পিকআপ চাপায় একজন নিহত

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পিকআপ চাপায় আজিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুদ্ধ জনগণ রংপুর-ঢাকা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। বুধবার সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজিজার রহমান কামাদহ ইউনিয়নের পশ্চিম মাস্তা গ্রামের বসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়ক পারাপারের সময় বগুড়া থেকে রংপুরগামী একটি পিকআপ আজিজার রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের শান্ত করলে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওসি আরো জানান, পিকআপটি আটক করা হলেও চালক ও হেলপাল পালিয়ে যায়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার