সাকিবে মুগ্ধ গাভাস্কার

e67f7e044240afa15c61f25330f0be13-2মাত্র তিন টেস্টের সিরিজেই যে কীর্তি গড়েছেন তিনি, সেটা অনেকের কাছেই সারা জীবনের স্বপ্ন। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিনেই ৬ উইকেট, পরের টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেটের ইতিহাস, সিরিজে ৩ বার ৫ উইকেট, অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে তৃতীয়বারের মতো সিরিজ-সেরা। এ দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের তুলনা শুধুই সাকিব আল হাসান। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও।
বিশ্ব ক্রিকেট গত কয়েক দিনে দুর্দান্ত কিছু পারফরম্যান্স দেখেছে। ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ভারতের রোহিত শর্মা, টেস্টে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করে ভিভ রিচার্ডসের পাশে বসেছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক, অবিশ্বাস্য ফর্মে আছেন ইউনিস খান (সর্বশেষ ৬ ইনিংসে চার সেঞ্চুরির একটি আবার ডাবল)। কিন্তু এঁরা কেউ নন, গাভাস্কারের বিচারে গত সপ্তাহে বিশ্ব ক্রিকেটের সেরা পারফরমার বাংলাদেশের সাকিব আল হাসান। গতকাল প্রকাশিত নিজের এক কলামে গাভাস্কার লিখেছেন, ‘ব্যাটসম্যানদের রাজত্ব সত্ত্বেও বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান অলরাউন্ড পারফরম্যান্সের জন্য এই সপ্তাহের সেরা ক্রিকেটার।’ কেন সাকিব সেরা সেটির ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় কিংবদন্তি, ‘সাকিব আল হাসানের কথা আলাদা করে লিখতে হবে। ইমরান খান ও ইয়ান বোথামের পরে তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে শতরান করা এবং ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছে সে।’ গাভাস্কার আরও লিখেছেন, ‘সেই ১৮৭৭ সাল থেকে শুরু করে দুই হাজারের বেশি টেস্ট খেলা হয়ে গেছে। কিন্তু মাত্র তিনবার এ ঘটনা ঘটেছে। এটাই প্রমাণ করে যে কী বিরল কীর্তি এটা। সাকিব তার প্রাপ্য কৃতিত্ব পায়নি। কিন্তু ওর বিপক্ষে যারা খেলেছে তারা জানে, ও এমন একজন ক্রিকেটার, যে ব্যাট কিংবা বল দুটি দিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার