নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাই খুন

khon_swadesjnhনওগাঁ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ওহিদুর রহমান (৪০) ও তার ছোট ভাই শাহীন রহমানকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার দিনগত রাত ১২টার দিকে নওগাঁ শহরের পাশে দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা নওগাঁ সদর উপজেলার চকপ্রাচী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, রাতে শহর থেকে দুর্গাপুর এলাকার মাঠের মধ্য দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওহিদুর ও তার ছোট ভাই শাহীন। এ সময় বাড়ির পাশে ফাঁকা মাঠে দুর্বৃত্তরা তাদের দু’জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে যায় পুলিশ।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) সমীর সূত্রধর জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরো দেখুন

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।

গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

ভারত-বাংলাদেশের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এটি সামনে রেখে