পাটকেলঘাটায় তাবলীগ জামায়াতের এক সাথীর মসজিদে মৃত্যু

TABLIKআব্দুল মতিন ॥ তালা(সাতক্ষীরা) প্রতিনিধি:

পাটকেলঘাটায় তাবলীগ জামায়াতের সুরমান নামের এক সাথীর মসজিদে মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহী……রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তাবলীগ জামায়াতের আমির ইজ্জত আলী জানান, ঢাকা কাকরাইল থেকে ৪০দিনের চিল্লার অংশ হিসেবে দাওয়াতী কাজের জামায়াতে থানার বাইগুনি গ্রামের মসজিদে ১৩ জনের একটি জামায়াত অবস্থান করে। শনিবার মধ্যরাতে আমল শেষে অন্যান্য সাথীদের মত ঢাকার গাজীপুর জেলার কাপাশিয়া থানার সুলাইমান গাজীর পুত্র সুরমান আলী মসজিদের মধ্যে ঘুমিয়ে থাকে। অন্য সাথীরা সুরমানকে তাহাজ্জুতের নামাজ পড়ার জন্য ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে নিশ্চিত হয় তার মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টায় পাটকেলঘাটা ফুটবল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সাথীরা লাশ নিয়ে গাজীপুরের নিজস্ব বাসভবনের উদ্দেশ্য রওয়ানা হয়।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার