দেড় বছর পর ওমর ফারুককে ফেরত পেল বাংলাদেশ

varot swadesh24ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) ধরে নেওয়ার প্রায় দেড় বছর পর বাংলাদেশি এক কিশোরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম।

তিনি বলেন, দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তের চেক পোস্ট দিয়ে ফারুককে ফেরত দেয় বিএসএফ।

রোববার দুপুরে ফেরত পাওয়া ওমর ফারুক (১৬) নামের ওই কিশোর ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে।

গত বছরের ৩১ জুলাই ওমর ফারুক বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঝিনাইদহের শ্যামকুড় সীমান্তের ৬১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের ভেতর প্রবেশ করে বলে জানান খোরশেদ আলম।

তিনি আরো বলেন, তখন ভারতের ফতেহপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে কৃষ্ণনগর থানায় হস্তান্তর করে।এরপর সেদেশের আদালতে হাজির করা হলে ফারুক অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে কৃষ্ণনগর নিরাপত্তা হেফাজতে (সেফ হোম) রাখার নির্দেশ দেয়।

এক বছর চার মাস সেফ হোমে থাকার পর রোববার দুপুরে বিজিবির সাথে চূড়ান্ত পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফ ফেরত দেয় বলে জানান সুবেদার খোরশেদ।

খোরশেদ আলম আরো নিশ্চিত করে বলেন,পরিবারের কাছে হস্তান্তরের জন্য ওমর ফারুককে দামুড়হুদা থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম, চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসকে মাহবুবর রহমান এবং ভারতের পক্ষে ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দিপক থাপ্পা ও ইমিগ্রেশন ইনচার্জ এসআই সঞ্জয় গুহ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।