ছবির শুটিং-এ ঢাকায় পাওলি দাম

paolidamk swadesh24কলকাতার জনপ্রিয় নায়িকা পাওলি দাম এখন ঢাকায়। বাংলাদেশী একটি ছবির শুটিংয়ে অংশ নিতে গতকাল দুপুরে ঢাকায় এসেছেন এ অভিনেত্রী। হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় নির্মাণাধীন ‘সত্তা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। গতকাল সন্ধ্যায় পাওলি ছবির মহরতে অংশ নেন। এ ছবির শুটিংয়ের জন্য তিনি সাত দিন বাংলাদেশে অবস্থান করবেন বলে পরিচালক জানান। আজ থেকে ছবির শুটিং শুরু হবে। পরিচালক আরও জানান, সাত দিন শুটিংয়ের পর প্রথম লটের কাজ শেষ করে পাওলি ফিরে যাবেন। এরপর বাকি অংশের জন্য আবারও ঢাকায় আসবেন। এদিকে শুক্রবার কলকাতায় পাওলি অভিনীত ‘পারাপার’ ছবিটি মুক্তি পেয়েছে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। ‘পারাপার’ ছবিটিতে দুজন প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করলেও ‘সত্তা’ ছবিতে তারা বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করবেন। উল্লেখ্য, কয়েক বছর আগে ‘মনের মানুষ’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম ঢাকায় এসেছিলেন পাওলি। এরপর আরও দুবার সংক্ষিপ্ত সফরে তিনি ঢাকায় আসেন। প্রসঙ্গত, ভারতের বাংলা ছবির পাশাপাশি বলিউডের ছবিতেও অভিনয় করে খ্যাতি পেয়েছেন পাওলি দাম। এদিকে ‘সত্তা’ ছবির পরিচালক সূত্রে জানা গেছে, পাওলি দামের গ্রামের বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। তার পিতামহ-পিতামহী ভারত ভাগের ঠিক আগেই ফরিদপুর ছেড়ে চলে গিয়েছিলেন কলকাতায়। অন্য আর পাঁচজন পূর্ববঙ্গীয় মানুষের মতো পাওলির পরিবারও ফরিদপুর নিয়ে একটা নস্টালজিক টান অনুভব করেন। তাই এবার বাংলাদেশে এসে পাওলি তার মাকে নিয়ে ফরিদপুর বেড়াতে যাবেন ঠিক করে রেখেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার