রাজধানীর কারওয়ানবাজারে বিএসইসি ভবনে আমার দেশ কার্যালয়ে আগুন লেগেছে। দুপুর ১২টার দিকে সেখানে আগুন লাগে। এই ভবনে বেসরকারি টেলিভিশন এনটিভি ও আরটিভির অফিসও রয়েছে। ভবনের ১১তম তলার ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়ার কুন্ডলি বের হতে দেখা যাচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এছাড়া সেখানে আছে তিনটি ল্যাডার।
এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৩:১০
আগুন কিছুটা নিয়ন্ত্রণে। নিচের তলাগুলোতে ছড়ানোর আশঙ্কা নেই বলে সাংবাদিকদের জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেজর মাহবুব।
তিনি জানান, ধারণা করা হচ্ছে আমার দেশ পত্রিকার স্টোর রুমে আগুনের সূত্রপাত।
১৩:০৭
এনটিভি ও আরটিভির সম্প্রচার বন্ধ হয়ে গেছে।
১৩:০৫
জরুরি নির্গমণের অস্থায়ী সিড়ি দিয়েও ভেতরে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মী ও স্বেচ্ছাসেবকরা।
১৩:০০
উৎসুক জনতার ভীড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।
১২:৫৫
নিচ তলা থেকে ১০ তলা পর্যন্ত ফ্লোর থেকে সবাইকে নামিয়ে আনা হয়েছে। তবে ১১ তলায় কেউ আটকা পড়ে আছেন কিনা জানা যায়নি। এ তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।
১২:৪৫:
আগুন নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত। ব্যবহার করা হচ্ছে কয়েকটি ল্যাডার।
১২:১৫
আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসেছে দমকল বাহিনী।
১২:০০
ক্রমেই বাড়ছে ধোঁয়া।
১১: ৫০
আগুনের সূত্রপাত।