রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি সুইডেন

রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক
স্বীকৃতি দিয়েছে সুইডেন। দেশটির
পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টর্ম আজ
বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়,
ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায়
স্কীকৃতির ব্যাপারে আগ্রহ প্রকাশ করার
এক মাসেরও কম সময় পর সুইডেনের পক্ষ
থেকে আনুষ্ঠানিক ঘোষণা এল।
ওই ঘোষণাকে স্বাগত
জানিয়েছে ফিলিস্তিনিরা। অন্যদিকে এ
ঘোষণায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ
জানিয়ে সুইডেনের রাষ্ট্রদূতকে তলব
করেছে ইসরায়েল।
ফিলিস্তিনের পক্ষে অবস্থান ব্যক্ত
করে মারগট ওয়ালস্টর্ম এক বিবৃতিতে বলেন,
স্বীকৃতি দেওয়াটা ‘একটি গুরুত্বপূর্ণ
পদক্ষেপ যা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের
অধিকারকে নিশ্চিত করে।’ তিনি বলেন,
‘আমরা আশা করছি এটি অন্যদেরও পথ
দেখাবে।’
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের
মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন,
ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার
উদ্যোগ ‘সাহসী ও ঐতিহাসিক’।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত পশ্চিম
ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যে সুইডেনই
প্রথমবারের
মতো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। পূর্ব
ইউরোপীয় এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের
ইউরোপীয় সাতটি দেশ ইতিমধ্যেই
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের
স্বীকৃতি দিয়েছে। দেশগুলো হলো বুলগেরিয়া,
সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি,
মাল্টা, পোল্যান্ড ও রোমানিয়া।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।