দীর্ঘদিন পর রুমি-পড়শি

proshi_rumey_swadeshnews24দীর্ঘদিন পর একসঙ্গে একটি দ্বৈতগানে কণ্ঠ দিলেন সংগীত তারকা আরফিন রুমি ও পড়শি। সাইফ চন্দন পরিচালিত ‘টার্গেট’ ছবির জন্য গান গাইলেন তারা। ‘জিয়া রে’ শিরোনামের এ গানটির সুর-সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। লিখেছেন সুদিপ কুমার দ্বীপ। সম্প্রতি রুমির স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন পড়শি। এর আগে রুমি-পড়শি জুটির বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তা পায়। কিন্তু বিভিন্ন কারণে মধ্যে দীর্ঘ সময় একসঙ্গে কাজ করা হয়নি তাদের। ‘টার্গেট’ ছবির এ গানের মধ্য দিয়ে একসঙ্গে আবার কাজ করলেন তারা। খুব শিগগিরই গানটির দৃশ্যায়ন শুরু হবে বলেও জানিয়েছেন ছবির পরিচালক। গানটি প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘জিয়া রে’ একটি রোমান্টিক গান। গানটির কাজ বেশ সময় নিয়ে করেছি। বরাবরের মতোই পড়শি অনেক ভাল গেয়েছে। আশা করছি আমার ও পড়শির আগের গানগুলোর মতো করেই শ্রোতারা এ গানটি পছন্দ করবেন। পড়শি বলেন, রুমি ভাইয়ার সঙ্গে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গান করলাম। গানটি খুব রোমান্টিক। ব্যক্তিগতভাবে আমার মনে ধরেছে অনেক। গানটি সব শ্রেণীর শ্রোতার ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার