শেষ পর্যন্ত পরিবর্তন হল হাবিপ্রবির


ভর্তি পরীক্ষার তারিখ:
হাবিপ্রবি প্রতিনিধি,,দিনাজপুর
হরতালের কারনে হাজী মোহম্মদ
দানেশ বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫
শিক্ষাবর্ষের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার
কার্যক্রম কিছুটা পেছানো হয়েছে ।
বুধবার ভর্তি পরীক্ষা কমিটির
সিদ্ধান্ত
মোতাবেক পূর্ব ঘোষণা অনুযায়ী ২
থেকে ৫ নভেম্বরের
পরিক্ষা পিছিয়ে ৬ ও ৭ নভেম্বর
করা হয়েছে অন্যান্য ইউনিটের
পরীক্ষা যথারীতি গ্রহণ করা হবে ।
পরীক্ষার্থীদের আসন বিন্যাস
অপরিবর্তিত থাকবে। ভর্তিচ্ছুদের
যথাসময়ে উপস্থিত হয়ে পরীক্ষায়
অংশগ্রহণের জন্য ভর্তি কমিটির পক্ষ
থেকে আহবান জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচী অনুয়ায়ী ৪
নভেম্বর মঙ্গলবার সকাল
সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’
ইউনিটের রোল নং ১০০০০১
থেকে ১০৬০০০ পর্যন্ত
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল
৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত
‘এ’ ইউনিটের রোল নং ১০৬০০১
থেকে ১১২২৯৯ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত
হবে। ৫ নভেম্বর বুধবার সকাল
সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘ডি’
ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর
১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ‘বি’
ইউনিটের রোল নং ২০০০০১
থেকে ২০৬০০০ পর্যন্ত এবং বিকাল
৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত
রোল নং ২০৬০০১ থেকে ২১২১০০ পর্যন্ত
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং ৬
নভেম্বর সকাল
সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’
ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত
হবে। একই দিনে বিকাল
৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত
‘ই’
ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৭
নভেম্বর সোমবার সকাল
সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘এফ’
ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একই দিনে বিকাল ৩টা থেকে বিকাল
সাড়ে ৪টা পর্যন্ত ‘সি’ ইউনিটের
(বিজ্ঞান/মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত
হবে। বিস্তারিত আসন বিন্যাস
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.hstu.ac.bd -এ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ২০১৫
শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের
ভর্তি পরীক্ষায় ১ হাজার ৭শ’ ৬০
আসনের
বিপরীতে ৫৭ হাজার ৩শ’ ৭৬ জন
শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির জন্য
আবেদন করেছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।