অবশেষে আর্জেন্টিনা দলে তেভেজ

অবশেষে আর্জেন্টিনা দলে ডাক পেলেন কার্লোস তেভেজ। তিন বছর পর জাতীয় দলে ফিরলেন জুভেন্টাস তারকা। আসন্ন পর্তুগাল ও  ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের ঘোষিত ২৫ সদস্যের দলে তেভেজকে রেখেছেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো। তেভেজ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১১ সালে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে সর্বশেষ মাঠে নামেন তেভেজ। গত মওসুমে ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে দুর্দান্ত সাফল্য দেখান তেভেজ। সিরি এ’ লীগে তৃতীয় সর্বোচ্চ ১৯ গোল করেন তিনি। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলার দলে জায়গা হয়নি তেভেজের। এ মওসুমে শুভ সূচনা করেছেন ৩০ বছর বয়সী তেভেজ। ক্লাবটির হয়ে সকল ধরনের প্রতিযোগিতায় ১০ ম্যাচে ৮ গোল রয়েছে তার। আর্জেন্টিনা জাতীয় দলে পুনরায় ডাক পেয়েছে কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলা উইলি কাবালেরো। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির গোলকিপার তিনি। তবে ম্যানসিটির নিয়মিত গোলকিপার নন ৩৩ বছর বয়সী কাবালেরো। ইংল্যান্ডে ১২ই নভেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ছয় দিন পর ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার