সোনালী ব্যাংকের চেক চুরি ‘নিছক দুর্ঘটনা’

সোনালী ব্যাংকের চেক চুরি ‘নিছক দুর্ঘটনা’ বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোফাজ্জল হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেডের লালমাটিয়া শাখায় নিকাশের জন্য জমা হওয়া প্রায় ৫০টি পেমেন্ট অর্ডার/চেক গত ২৬/১০/২০১৪, রোববার শাখার দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার ড্রয়ার থেকে খোয়া গেছে। এটি নিছকই একটি দুর্ঘটনা। ঘটনাটি স্বপ্রণোদিত হয়ে ব্যাংকের কোন কর্মকর্তা/কর্মচারী ঘটায়নি যা সিসিটিভি’র ফুটেজ থেকে জানা যায়। গ্রাহক স্বার্থ সংরক্ষণে দুর্ঘটনাটি সোনালী ব্যাংক বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে জেনারেল ম্যানেজার্স অফিস ঢাকার ডিজিএম-এর নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি এবং প্রিন্সিপাল অফিস, রমনা হতেও এজিএম’র নেতৃত্বে অন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা তদন্ত কাজ শুরু করেছে। তদন্তে প্রাপ্ত তথ্যের আলোকে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে গ্রাহক স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার