একমির নির্দেশকমূল্য দাখিল

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংকৃত নির্দেশকমূল্য অনুমোদনের জন্য বিএসইসিতে কাগজপত্র দাখিল করেছে একমি ল্যাবরেটরিজ। বিডিংকৃত নির্দেশকমূল্য যথাযথ যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেবে বিএসইসি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিডিংয়ে একমির নির্দেশকমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিডিংকৃত নির্দেশকমূল্য বিএসইসিতে দাখিল করা হয় বলে উভয় স্টক এক্সচেঞ্জ ও বিএসইসি সূত্রে জানা গেছে।



 একমি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। বিএসইসি’র চূড়ান্ত অনুমোদনের পর কোম্পানিটির শেয়ার কত টাকায় লেনদেনযোগ্য তা নির্ধারণের জন্য আবার বিডিং শুরু হবে। গত ১৬ই অক্টোবর বিল্ডিং পদ্ধতিতে একমি ল্যাবরেটরিজের প্রাথমিক নির্দেশকমূল্য নির্ধারণের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রস্তাব দাখিলের সময় শেষ হয়। দাখিল করা দর প্রস্তাব পর্যালোচনা করে একমির নির্দেশকমূল্য ৮০ টাকা নির্ধারণ করা হয়। এর আগে গত ১৩ই অক্টোবর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমন্বয়ে রোড শো অনুষ্ঠিত হয়। ওই রোড শো শেষ হওয়ার পর ১৪ থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত ইস্যু ম্যানেজার আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও একমি ল্যাবরেটরিজের কাছে এসব অফার লেটার জমা দেয়া হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।