চাঁদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে হামলা ॥ আহত ১

01-13

এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুর সদর উপজেলার মধ্যরঘুনাথপুরে তুচ্ছ ঘটনায় আজ শনিবার হামলায় আহত হয়েছে মজিবুর রহমান বেপারী নামে একজন। তাকে চিকিৎসার জন্যে চাঁদপুর আড়াইশ’ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, চাঁদপুরের মধ্যরঘুনাথপুর গ্রামের আ. গণি বেপারীর ছেলে মজিবুর রহমান বেপারী (৪৪) এলাকায় তার দোকানে প্রতিদিনের ন্যায় কাজ করছিলো। এসময় এলাকার মোবারক গাজী তার দোকানে এসে বসে বিভিন্ন বিষয় নিয়ে তর্কে বাঁধে। মোবারক গাজীসহ তার লোকজন মিলে দোকানে পানি ঢেলে দিয়ে দোকান মালিক মজিবুর রহমান তা জিজ্ঞাসা দু-জনের মধ্যে কথা কাটা-কাটি হয়। পরে মোবারক গাজী গ্রামেরই ইউনুছ গাজীর ছেলে নাজমুল গাজী (২২), আ. ছাত্তার গাজীর ছেলে জাকির গাজী (৩৫), মৃত আউয়াল গাজীর ছেলে সাইফুল গাজী (২২) সহ আরো লোকজন নিয়ে এসে মজিবুর রহমান বেপারীর ওপর হামলা চালায়। এ সময় তাদের হামলায় মজিবুর রহমান গাজী গুরুতর আহত হয়। হামলাকারীরা এ সময় মজিবুর রহমান বেপারীর দোকানেও হামলা করে তার দোকান তছনছ করে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়।
এ ঘটনাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।