চাঁদপুর মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের নবীনবরণ অচিরেই চাঁদপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে ..সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি

036 (1)
এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি-
চাঁদপুর মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার শিা-চিকিৎসা েেত্র অনেক সাফল্য অর্জন করেছে। সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকারের যোগ্য দেশ পরিচালনায় এবং চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির শুল্ক প্রত্যাহার করায়। ব্যক্তিখাতে বিনিয়োগ হয়েছে, ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতালে। সারাদেশে মেডিকেল এসিসটেন্টরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তাদের বিদেশেও ভালো কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। যারা এখানে পড়ালেখা করে, তাদের পাস করে চাকুরির চিন্তা করতে হবে না, তাদের মেধা ও যোগ্যতায় এমনিতেই কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, চাঁদপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। আশা করছি অচিরেই চাঁদপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। তাছাড়া চাঁদপুর জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার নিশ্চিত করার ল্েয একটি নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ও তা চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, চাঁদপুরে একটি সরকারি মেডিকেল কলেজ, সাংস্কৃতিক কমপ্লেক্স ও আধুনিক নদী বন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় শহরের মিডল্যান্ড হাসপাতালের ৫ম তলায় চাঁদপুর মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের নবীনবরণ অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি এসব কথা বলেন। চাঁদপুর ম্যাটস-এর অধ্য ডা. হারুনুর রশিদ সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিক ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন নবী মাসুম। অনুষ্ঠানের শুরুতে নবীন ছাত্র-ছাত্রীদের পে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলিয়াস ও ইয়াসমিন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার