‘ধুম-থ্রি’র রেকর্ড ভাঙলো ‘হ্যাপি নিউ ইয়ার’

Happy_New_Year_Swadeshnews24যেমনটা ধারণা করা হয়েছিল তার চেয়ে বেশিই বুঝি হলো শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটির ক্ষেত্রে। মুক্তির প্রথম দিনের ব্যবসা সফলতার বলিউডের ইতিহাসের সকল রেকর্ড ভেঙে দিল ছবিটি। গত বছরের শেষের দিকে আমির খানের ‘ধুম-থ্রি’ ব্যবসা সফলতার সব রেকর্ড ভেঙে ফেলে। কিন্তু এবার আমিরের এ সুপারহিট ছবিকে টেক্কা দিয়ে দিলো কিং খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার মুক্তি পায় ফারাহ খান পরিচালিত এ ছবিটি। প্রথম দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৪৫ কোটি রুপি। অন্যদিকে ‘ধুম-থ্রি’ প্রথম দিনে আয় করেছিল ৩৬.২ কোটি রুপি। তবে এরকমভাবে চলতে থাকলে ‘ধুম-থ্রি’ এর সবেচেয়ে ব্যবসা সফল ছবির রেকর্ডটিও হয়তো ভেঙে দিতে পারে ‘হ্যাপি নিউ ইয়ার’। সেটা আসলেই হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। দিওয়ালি উপলক্ষে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দিপীকা পাড়–কোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ প্রমুখ। ছবির সবক’টি গানের সুর-সংগীতায়োজন করেছেন বিশাল শেখর। ছবিটি প্রযোজনা করেছেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। এটি ফারাহ খানের সঙ্গে শাহরুখের তৃতীয় কাজ। পাশাপাশি এ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হয়েছেন শাহরুখ-দিপীকাও। কমেডি-ড্রামাভিত্তিক এ ছবিটি এখন সামনের দিনগুলোতে কতটুকু কারিশমা দেখাতে পারে সেটাই দেখার বিষয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।