পবিত্র কাবা’র জ্যেষ্ঠ পরিচালক শেখ আ. কাদির আর নেই

_kaaba_small_kadir_swadeshnews24পবিত্র কাবা’র জ্যেষ্ঠ পরিচালক শেখ আবদুল কাদির বিন তাহা আল শাইবি ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। বৃহস্পতিবার তার মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৫ বছর। কাবা শরীফে তার লাশের জানাজা হবার পর মক্কার আল মোয়াল্লা কবর স্থানে দাফন করা হয়। এ সময় বহু মানুষ, পবিত্র দুই মসজিদ রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত প্রেসিডেন্সির কর্মকর্তারা এবং তার আত্মীয়রা যোগ দেন। বৃহ¯পতিবার সকালে জেদ্দা’র কিং খালেদ ন্যশনাল গার্ড হাসপাতালে তার মৃত্যু হয়। চার বছর আগে তার চাচা আবদুল আজিজ আল শাইবির মৃত্যুর পর কাবা শরীফের জ্যেষ্ঠ পরিচালক হন তিনি। গত বছর, তার হাতে কাবার নতুন তালা ও চাবি তুলে দেন প্রেসিডেন্সির প্রধান শেইখ আবদুরাহমান আল সুদাইস। শাইবি পরিবারের সবচেয়ে প্রবীন ব্যক্তি ডঃ সালেহ বিন তাহা আল শাইবি হবেন কাবার নতুন পরিচালক। শাইবি পরিবার ঐতিহ্যগতভাবে কাবা শরীফের রক্ষণাবেক্ষণ করতে পারার সম্মান পেয়ে আসছে। কাবা শরীফ খোলা ও বন্ধ করা এবং এর পরিষ্কার করার কাজ করে আসছে তারা। শেইখ আবদুল কাদির আল শাইবি ছিলেন ওতমান বিন তালহার ১০৮ তম উত্তরাধিকারী।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।