বৃটেনে বিচার এড়াতে ২ বছর কোমায় থাকার নাটক, অতঃপর…হাতেনাতে ধরা

KOMA_UK_Swadeshnews24বৃটেনে অ্যালান নাইট নামে এক ব্যক্তি বিচার এড়াতে ব্যতিক্রমী এক অপকৌশলের আশ্রয় নিয়েছিলেন। দীর্ঘ ২ বছর পক্ষাঘাতগ্রস্ত ও এমনকি কোমায় থাকার নাটক করেছেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। হাতেনাতে ধরা পড়েছেন পুলিশের হাতে। তার সুপারমার্কেট কার্ড ব্যবহারের সূত্র ধরে গাড়ি চালানো অবস্থায় এবং কয়েকটি সুপারমার্কেটের আশপাশে পায়চারি করার দৃশ্য ধরা পড়েছিল ক্লোজ সার্কিট ক্যামেরায়। ব্যস! ২ বছরের নাটকে পানি ঢেলে দিলো বেরসিক পুলিশ। সোয়ানসি ক্রাউন আদালতে অ্যালান নাইটকে জালিয়াতি, প্রতারণা ও চুরি সংক্রান্ত ১৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ৭ই নভেম্বর তার বিরুদ্ধে দ-াদেশ ঘোষণা করবে আদালত। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেশী প্রবীণ এক অ্যালঝেইমার্স রোগীর কাছ থেকে ৬৪ হাজার ডলার চুরি করেছিলেন অ্যালান। এ ব্যাপারে পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হলে, অ্যালান নিজেকে পক্ষাঘাতগ্রস্ত দাবি করেন। শুধু তাই নয়। পুলিশকে তিনি জানান, কখনও কখনও তিনি এতোটাই অসুস্থ হয়ে পড়েন যে কোমায় চলে যান। আদালতে হাজিরা না দিতে একটি হাসপাতালেও ভর্তি হন তিনি। শেষ পর্যন্ত সুপারমার্কেট কার্ড ব্যবহার করে ফেঁসে যান অ্যালান। তার প্রতারণা ধরা পড়ে যায় পুলিশের কাছে। আরও নিশ্চিত হওয়ার জন্য পুলিশ নজরদারির জন্য বিশেষ ক্যামেরা স্থাপন করে এবং সেই ক্যামেরার ফুটেজে অ্যালানকে হাঁটতে ও গাড়ি চালাতে দেখা যায়। এরপরই অ্যালানের ‘কোমা’ নাটকের পরিসমাপ্তি ঘটে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার