রাবি ভর্তিতে জালিয়াতি ঢাবি শিক্ষার্থীর কারাদন্ড

court-judgement-hammer10-311x186

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চতুর্থ দিনে জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একবছরের কারাদন্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত। বুধবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের লিচু তলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম থেকে এই আদেশ দেন ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্তূজা-আল মুইত।
বিশ্ববিদ্যালয় প্রক্টর দফতরের ভাষ্যমতে, বুধবার সকাল ৯-১০টা পর্যন্ত ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোলধারীদের পরীক্ষা চলছিল। এসময় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের ১৪৮ নম্বর কক্ষে অরিন্দম কুমার বর্ধনের ছবি পরিবর্তন করে পরীক্ষা দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আখতারুল ইসলাম। বিষয়টি বুঝতে পেরে পরীক্ষার হলের দায়িত্বরত পরিদর্শকরা তার প্রশ্ন ও উত্তরপত্র (ওএমআর সিট) নিয়ে তাকে প্রক্ট্ররিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে এক বছরের কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মর্তূজা-আল মুইত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ভর্তি পরীক্ষা জালিয়াতির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর কারাদন্ড দেয়া হয়েছে তাকে এখন জেলে পাঠানো হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে বলেও জানান তিনি

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার