নকিয়া নামটি ফোন ব্র্যান্ড হিসেবেই থাকছে না আর

microsoft mobile একসময়ের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা নকিয়া মাইক্রোসফটের অংশ হয়ে গেছে, এটা পুরোনো খবর। নতুন খবর হচ্ছে মোবাইল ফোনের ব্র্যান্ড হিসেবেই আর থাকছে না নকিয়া নামটি। নকিয়া নামটাকে একেবারে ছেঁটে ফেলতে যাচ্ছে বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। শিগগিরই তা হচ্ছে বলেও জানা গেছে।
সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের মোবাইল যন্ত্র বিভাগের বেশ কিছু কার্যক্রমে এমনই আভাস পাওয়া যাচ্ছিল। এরই অংশ হিসেবে নকিয়া যুক্তরাজ্যের ওয়েবসাইটটির ঠিকানাও পরিবর্তন করে ফেলা হয়েছে। একই পদ্ধতিতে নকিয়ার অন্যান্য সাইটগুলোর নাম বদলের কাজও চলছে। মাইক্রোসফট জানিয়েছে, নকিয়া ফ্রান্সের ক্ষেত্রেও নতুন নামকরণ করা হয়েছে এবং সেটি হচ্ছে মাইক্রোসফট লুমিয়া।
মাইক্রোসফটের এমন সব উদ্যোগ দেখে অনেকেই মনে করছেন এখন থেকে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে নকিয়া নামটি বাদ দিয়ে শুধু লুমিয়া রাখা হবে। একই রকম মত দিয়েছেন বাজার বিশেষজ্ঞরাও। চলতি বছরের এপ্রিল মাসে ৭২০ কোটি ডলারের বিনিময়ে নকিয়ার মোবাইল ফোন বিভাগকে কিনে নেওয়ার পর গত কয়েক মাসে স্মার্টফোন নির্মাতা নকিয়া ব্র্যান্ডের নামেই স্মার্টফোন বাজারে ছেড়েছে মাইক্রোসফট। তবে ধীরে ধীরে নকিয়া নামে স্মার্টফোন তৈরির পরিকল্পনা থেকে সরে আসছে প্রতিষ্ঠানটি। —বিবিসি

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার