ব্যবসায়ীকে জবাই করে হত্যা, আটক ৩

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এক ব্যবসায়ীকে রাস্তায় ফেলে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর রক্তমাখা শার্টসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
|নিহত ব্যবসায়ীর নাম আবদুর রহমান খোকন (৩২)। তিনি হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। খোকন বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে থাকতেন।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন আবুল বাশার, মোতালেব, কুরবান আলী। এঁরা সবাই ইট-বালি সরবরাহের ঠিকাদার।
পুলিশ ও নিহত খোকনের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে কাজ শেষে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বাসায় ফিরছিলেন খোকন। পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও খোকনের পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ঘটনার পর তিন ব্যক্তিকে রক্তমাখা শার্টসহ আটক করা হয়েছে। ওসি শাহজাহান খানের ভাষ্য, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহত খোকনের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে মামলা করবেন।
খোকনের বাবা ঈমান আলীর দাবি, ব্যবসায়িক বিরোধের জের ধরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার