গাজীপুরে কারখানায় আগুনে দগ্ধ ২, আহত ১

গাজীপুরের শ্রীপুর উপজেলার সুতা তৈরির একটি কারখানায় আজ রোববার সকালে আগুন লাগার ঘটনায় দুই শ্রমিক দগ্ধ ও এক শ্রমিক আহত হয়েছেন।

অগ্নিদগ্ধ শ্রমিকেরা হলেন ময়মনসিংহের গোপাল নগরের চরঘাঘরা এলাকার শাহজাহান মিয়া (২৫) ও নেত্রকোনার দুর্গাপুর থানার গোদারিয়া এলাকার আল আমিন (২০)। লাফিয়ে পড়ে আহত হয়েছেন বিপুল (২৪) নামে আরেক শ্রমিক। আহত শ্রমিকেরা ওই কারখানার ইউটিলিটি বিভাগের ওয়ার্কশপ ফিডার ম্যান হিসেবে কর্মরত।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলায় ইসরাক স্পিনিং মিলের জেনারেটর কক্ষে আজ সকাল ছয়টার দিকে গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কারখানার ইউটিলিটি বিভাগের ব্যবস্থাপক মিলন হোসেন গাজী জানান, আগুনে ওই কক্ষের চারটি জেনারটরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন প্রথম আলোকে জানান, কারখানার জেনারেটর কক্ষে থাকা গ্যাস সিলিন্ডারে গ্যাসের অত্যধিক প্রবাহ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার