মাশরাফির জন্য আফসোস সালমার

c38dfd8e90e7b8bf176b02e1a2e3dfc8-Mashrafeeএশিয়ান গেমস থেকে রুপা জিতেই দেশে ফিরেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। অন্যদিকে বৃষ্টি ভাগ্যে শিরোপা স্বপ্ন ভেঙেছে পুরুষ ক্রিকেট দলের। গতকাল রাতেই ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরেছে মাশরাফি বাহিনী। তবে পুরুষ দলের শিরোপা হাতছাড়া হওয়ায় মহিলা দলের অধিনায়ক সালমা খাতুনের ভীষণ আফসোস। তিনি বলেন, ‘আমরা চেষ্ট করেছি কিন্তু শেষ মুহূর্তে হয়নি। তবে আমি আশা করেছিলাম পুরুষ দল স্বর্ণ জিতেই দেশে ফিরবে। কিন্তু সেটিও হলো না বৃষ্টির জন্য। তাই খুব খারাপ লেগেছে।’ বল হাতে বাংলাদেশের সেরা তারকা সালমা খুব কঠিন সময় পার করছেন ব্যাটিংয়ে। ঘরোয়া ক্রিকেট লীগে তার ব্যাটিংটা নিয়ে বেশ হতাশ ছিলেন। এবার এশিয়ান গেমসের তিন ম্যাচেও তার সেই আফসোস রয়ে গেছে। তিনি বলেন, ‘আমি বোলিং আর ফিল্ডিংটা বেশ ভাল করেছি। কিন্তু আমি আমার ব্যাটিং নিয়ে খুশি হতে পারিনি। কারণ, যেমনটা চাইছি হচ্ছে না। তবে আশা করি সামনে এ সমস্যা কাটিয়ে উঠবো। দলকে ভাল কিছু দিতে পারবো।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।