লাকসাম-নোয়াখালী রেললাইনের লাকসাম জংশনের কাছে ঢাকা থেকে নোয়াখালীগামী সমতট এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
লাকসাম রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, লাইনচ্যুত হওয়া বগিটির উদ্ধারকাজ চলছে। ওই পথে এখন পর্যন্ত কোনো ট্রেন আটকা পড়েনি।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী