প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি ক্ষুব্ধ: বিএনপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জাতি হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।

বিএনপি বলেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সফর নিয়ে প্রধানমন্ত্রী অনেক ‘মিথ্যাচার’ করেছেন এবং লতিফ সিদ্দিকীর বিষয়টি চতুরতার সঙ্গে এড়িয়ে গেছেন। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিষয়ে সুস্পষ্ট কার্যকর কোনো ইঙ্গিত খুঁজে পাওয়া যায়নি।

সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যর প্রতিক্রিয়ায় বিএনপি এসব অভিযোগ করে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ উপলক্ষে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

বিএনপির সঙ্গে সংলাপ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘খুনিদের সঙ্গে কিসের সংলাপ?’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনা যত কথাই বলতে থাকুক না কেন, বিএনপির সঙ্গে সলাপ ছাড়া কোনো বিকল্প নেই। আর সংলাপ করতে না চাইলে অতীতে যেভাবে মূল্য দিতে হয়েছে, অতীতে যেভাবে জাতিকে জিম্মি করছে, আবারও সংঘাত সৃষ্টি হবে, তবে সেটা আমরা চাই না।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার