‘উইন্ডোজ ১০’ আনলো মাইক্রোসফট

windows 10_Swadeshnews24মাইক্রোসফট পরবর্তী ভার্সনের অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ ১০ বাজারে এনেছে। উইন্ডোজের ডান পাশের সংখ্যাটি নতুন চমক নিয়ে হাজির হয়েছে। কারণ, উইন্ডোজ ৮ থেকে উইন্ডোজ ৯’র পরিবর্তে একটা লাফ দিয়েই উইন্ডোজ ১০ ভার্সনটি বাজারে ছাড়া হয়েছে। স্মার্টফোন, ট্যাবলেট, পিসি, এক্সবক্স গেইমিং কনসোলসহ বহু ডিভাইসে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে। স্টার্ট মেন্যু না থাকায় উইন্ডোজ ৮’র বহু ব্যবহারকারীর আক্ষেপ ছিল। সেটা মেটানো হচ্ছে উইন্ডোজ ১০ ভার্সনে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ব্যবহারকারীর প্রিয় বহু অ্যাপ্লিকেশনের পাশাপাশি নতুন ফিচারও সংযোজন করা হয়েছে এ ভার্সনে। উইন্ডোজ ১০’এ থাকছে রিসাইজেবল টাইলস। নতুন ইমেইল, ফেইসবুক মেসেজ ও আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে যে কোন আপডেট চলে আসবে নোটিফিকেশন আকারে, যেমনটা রয়েছে স্মার্টফোন, আইপড, আইপ্যাড, ট্যাবলেট জাতীয় ডিভাইসগুলোতে। উইন্ডোজ ৭ ও ৮ এর ব্যবহারকারীদের ব্যবহার উপযোগী করেই তৈরি করা হয়েছে নতুন এ ভার্সনটি। অপারেটিং সিস্টেমটি যে ডিভাইসে ব্যবহৃত হবে, তার ওপর নির্ভর করবে। আগের ভার্সনের মতো ডেস্কটপ মোড ও টাচ-ফোকাসড অল্টারনেটিভের মধ্যে সুইচ করতে হবে না। উইন্ডোজ ৮ নিয়ে বেশ সমালোচনায় পড়েছিল মাইক্রোসফট। বেশ কিছু প্রতিষ্ঠানতো এই ভার্সনটি এড়িয়েই গেছে। এর কারণ আগের ভার্সনগুলোর সঙ্গে উইন্ডোজ ৮ এর ভিন্নতা। তাই নতুন ভার্সনটিতে সতর্কভাবেই পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট। আশা করা হচ্ছে, ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হবে উইন্ডোজ ১০।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার