খালেদা জিয়া স্বাধীনতা বিশ্বাস করে না বলে সরকার হটাতে নানান ষড়যন্ত্র লিপ্ত থাকেন -রেলপথ মন্ত্রী

mujib
জাতির জনক কন্যা, গণতন্ত্রের মানস কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্দ্যেগে আজ ৩০ সেপ্টম্বর রোজ মঙ্গলবার ২০১৪ বেলা ১২টায় শাহবাগস্থ, পাবলিক লাইব্রেরী (নিচতলা মিলনায়তন) এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট এর ভারপ্রাপ্ত সভাপতি চিত্রনায়ক ফারুক, অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ও বক্তব্য রাখেন জনাব মুজিবুল হক এম.পি মাননীয় মন্ত্রী, রেলপথ মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খালেদা জিয়া স্বাধীনতা বিশ্বাস করে না বলে সরকার হটাতে নানান ষড়যন্ত্র লিপ্ত থাকেন। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্ম হয়েছে বলেই বাংলাদেশকে উন্নয়নের জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছেন বেগম খালেদা জিয়া ও তার দোসররা যতই ষড়যন্ত্র করুক না কেন এই সরকারকে কোন দিন হটাতে পারবেন না। বাংলাদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনার পাশে আছে। বেগম খালেদা জিয়া এই সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার পর জনগণের ভোটের মাধ্যমে কে থাকবে ক্ষমতা না থাকবে তা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগর জনাব ফয়েজ উদ্দিন মিয়া বলেন বঙ্গবন্ধুর ডাকে অনেক রক্তের বিনিময় বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে তা বিনষ্ট করার কারও অধিকার নেই। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট ফালগুনী হামিদ বলেন বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গাটি হলো গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের মুখপত্র ও কুয়েত আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বলেন বাংলাদেশ যেভাবে উন্নয়নের জোয়ার বইছে গ্রাম থেকে শহর বন্দর তা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধান মন্ত্রী হয়েছে বলেই ঘরে ঘরে উন্নয়নের ছোয়া লেগেছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে ভারপ্রাপ্ত সভাপতি চিত্র নায়ক ফারুক বলেন তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা সংগ্রামে দেশকে হানাদার বাহিনী ও রাজাকার আলবদরদের হাত থেকে মুক্তি করেছি। ঠিক সেভাবেই জননেত্রী শেখ হাসিনা পাশে থেকে বাংলাদেশকে ২০২১ সালে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করবে। জননেত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধান অতিথি রেলপথ মন্ত্রী মুজিবুল হক, এম.পি, অতিথীবৃন্দদের সঙ্গে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি করেন। অন্যান্য বক্তব্য করেন- চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন, সহ-সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আসরারুল হাসান আসু, সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগ ও সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চিত্রনায়ক ড্যানি সিডাক, সহ-সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, মুজিব মহাসিন পিয়াস, সহ-সভাপতি ঢাকা দক্ষিন যুবলীগ, জামাল উদ্দিন মোঃ আকবর বাবলা, সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট, ঢাকা মহানগর, মোঃ ওয়াহিদুজ্জামান মতি, প্রধান সমম্বয়ক ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ঢাকা মহানগর, হানিফ খান, মোঃ মনির হোসেন শিকদার (ঢাকা মহানগর নেতা) ও সাধারণ সম্পাদক, মতিঝিল থানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, এমাদুল হক খান, এম, জাফররুজ্জামান লাল, মোঃ মহসিন, ইউসুফ বাবলু, মোঃ শরিফ, আবু মোস্তানজিত, ইসমত আরা চৌধুরী শান্তি, মানছুরা আক্তার মনিরা, সেরে জাহান দুখু, রিনা আক্তার, মোঃ শাহিন, আহবায়ক গাজীপুর জেলা, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।