ঢাবি’র ইংরেজি বিভাগে ভর্তির শর্ত আগের মতো রাখার সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ সেশনে ইংরেজি বিভাগে ভর্তির শর্ত আগের মতো রাখার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ থেকে এই সুপারিশ করা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। জেনারেল অ্যাডমিশন সভায় বিষয়টি পাশ হতে পারে বলে জানা যায়। গতকাল দুপুরে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশের পর সাংবাদিকদের এমন ইঙ্গিত দেন ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, নতুন শর্তারোপে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে আশানুরূপ পরীক্ষার্থী পাস না করায় বিভাগের পক্ষ থেকে পূর্বের ন্যায় করার প্রস্তাব এসেছে। বিষয়টি জেনারেল অ্যাডমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হবে। এতে ইংরেজি বিভাগে ভর্তির শর্ত পূর্বের ন্যায় থাকতে পারে। কলা অনুষদের ডিন ও ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. সদরুল আমিন বলেন, বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আশা করি আগামী ১৯শে অক্টোবর ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার শুরুর আগে বিষয়টি মীমাংসা হবে। তিনি আরও বলেন, শর্ত আগের ন্যায় থাকতে পারে। এদিকে অনলাইনে বিষয় চয়েজের সময়সীমা শেষ হচ্ছে ১লা অক্টোবর। এ বিষয়ে তিনি বলেন, অনলাইনে চয়েজ ফর্মে ইংরেজি উল্লেখ না করলেও সাক্ষাৎকারে যাদের যোগ্যতা আছে তাদেরকে ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ দেয়া হবে। ইংরেজি বিভাগে আসন রয়েছে প্রায় দেড়শ’টি। যার ১২৫ আসনই থাকে ‘খ’ ইউনিটের জন্য। উল্লেখ্য, এ বছর প্রথমবারের মতো ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে ভর্তির শর্ত হিসেবে সাধারণ ইংরেজিতে ২০ এবং ইলেকটিভ ইংরেজিতে ১৫ নম্বর পাওয়ার শর্ত দেয়া হয়। কিন্তু ভর্তি পরীক্ষায় মাত্র দুইজন পরীক্ষার্থী ইলেকটিভ ইংরেজিতে শর্ত পূরণ করতে পেরেছেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার