গুলজারের ছবিতে ওমর সানি-রেসী

43730_e9মুশফিকুর রহমান গুলজারের ছবিতে আবারও অভিনয় করবেন ওমর সানি ও রেসী। এর আগেও এই দুই তারকা গুলজার পরিচালিত ‘আই লাভ ইউ’ ছবিতে অভিনয় করেছিলেন। তবে সেই ছবিতে ওমর সানি ছিলেন ভিলেন, রেসী নায়িকা। কিন্তু এবারের ছবিতে দুজনেই নায়ক-নায়িকা। ছবির নাম ‘লাল সবুজের সুর’। সরকারি অনুদানে ছবিটি নির্মিত হবে বাংলা একাডেমী সাহিত্যপদকপ্রাপ্ত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে। বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী রেসী অনেক সফল ছবিতে অভিনয়ের পর হঠাৎ করে বিয়ে করে সিনেমাকে গুডবাই জানিয়েছিলেন। তারপর মা হলেন, সংসারটা পুরো গুছিয়ে এনে আবার চলচ্চিত্রে ফিরলেন। কাগজ-কলমে ফেরা হয়েছে জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিতে। তার সফল নায়ক ডিপজলেরই বিপরীতে। কিন্তু রেসীর শুটিং এখনও শুরু হয়নি। সেই অর্থে বাস্তবে ফেরা হচ্ছে ‘লাল সবুজের সুর’ ছবির মাধ্যমে নায়ক ওমর সানির নায়িকা হয়ে। ঈদের পর পরই এই ছবির শুটিং শুরু হবে বলে পরিচালক গুলজার জানিয়েছেন। এই ছবিতে আরও অভিনয় করবেন দিতি, আল মামুন, শহীদুল ইসলাম সাচ্চুসহ অনেকেই। পরিচালক মুশফিকুর রহমান গুলজার বর্তমানে রাঙ্গামাটিতে শুটিং করছেন তার পরিচালিত প্রিয়জন কথাচিত্র প্রযোজিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির। শুটিংয়ে অংশ নিচ্ছেন মৌসুমী ও ফেরদৌস। এরপর ছবির ইউনিট যাবে বান্দরবানে। সেখানে এই ছবির পাশাপাশি শুটিং হবে মৌসুমী পরিচালিত ‘শূন্য হৃদয়’ এবং প্রয়াত বেলাল আহমেদ পরিচালিত ‘ভালবাসবে তো’ ছবির। এই ছবির শুটিং শেষ করার দায়িত্ব নিয়েছেন পরিচালক মৌসুমী নিজেই। ‘শূন্য হৃদয়’ ও ‘ভালবাসবে তো’ নির্মাণ হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়। রাঙ্গামাটি থেকে মুঠোফোনে মৌসুমী বলেন, শুটিং খুব ভাল হচ্ছে। আবহাওয়া চমৎকার। পরিকল্পনা অনুযায়ী তিন ছবির শুটিং শেষ করে ঈদের আগেই ঢাকায় ফিরবেন বলে মৌসুমী জানালেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার