বিয়ের তারিখ পেছালেন বিপাশা

43735_e4কদিন আগেই মুক্তি পেয়েছে বিপাশা বসু অভিনীত ছবি ‘ক্রিয়েটার থ্রিডি’। মহেশ ভাটের এই সায়েন্টিফিক ছবি বেশ ব্যবসা সফলতাও পেয়েছে। ‘রাজ-৩’ এবং ‘আতমা’র পর এই ছবির মাধ্যমে নিজের সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছেন বিপাশা। এদিকে এই ছবি হিটের কাতারে চলে যাওয়ার পর ভাটরা আরও তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ করেছেন এই সেক্সসিম্বল অভিনেত্রীকে। আর এই ছবিগুলোর জন্য টানা শিডিউল বিপাশা দিচ্ছেন চলতি বছরের পুরোটা সময়। এরই মধ্যে একটি ছবির কাজও শুরু হয়েছে। শুধু চলতি বছর নয়, সামনের বছরের মাার্চ পর্যন্ত এই তিন ছবির শুটিং করবেন বিপাশা। তবে নতুন খবর হচ্ছে, টানা শিডিউল দিতে গিয়ে নিজের বিয়ের সময় পিছিয়ে দিয়েছেন বিপাশা। চলতি বছর তো দূরের কথা, আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিয়ের নামই নিতে রাজি নন তিনি। এরই মধ্যে নিজের এই সিদ্ধান্তের কথা প্রেমিক ও হবু বর অভিনেতা হারমান বাওয়েজাকে জানিয়ে দিয়েছেন বিপাশা। এর আগে চলতি বছরের শুরুতেই হারমানের সঙ্গে নিজের বিয়ের ঘোষণা মিডিয়ার সামনে দেন এই অভিনেত্রী। এরপর বেশ কয়েক মাস বিয়ের প্রস্তুতিও নিয়েছেন তিনি। পরে বিপাশা ও হারমান দুজনই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েন। যার ফলে বিয়ের বিষয়টি আর এগোয়নি। আর এখন তো ঘোষণা দিয়েই বিপাশা আবার বিয়ের সময় পেছালেন। এ বিষয়ে তিনি সরাসরি একটি বলিউড ভিত্তিক চ্যানেলকে জানিয়েছেন, কাজকে আমি সব সময়ই ব্যক্তিগত বিষয়ের চেয়ে বেশি প্রাধান্য দেই। এবারও সেটাই হয়েছে। হারমান নিজেও অনেক ব্যস্ত শুটিং নিয়ে। এদিকে আমি ভাটদের তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ করছি। নিজেদের কাজের ব্যাঘাত ঘটিয়ে আমি বিয়ের পিঁড়িতে বসতে চাই না। হারমানকেও নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছি আমি। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের বছর হয়তো বিয়েটা সারবো।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার