‘সিঙ্গেলস’ নিয়ে এগোচ্ছেন মেহরিন

43736_e3গত কয়েক বছরে আমাদের দেশে কেবল অডিও অ্যালবামের আবেদন বলেন আর আমেজ বলেন সেটা শুধুই কমেছে। অ্যালবাম কেনার ব্যাপারে মানুষের আগ্রহও কমেছে। ফ্রি ডাউনলোডের ফলে ফ্রিতেই সবাই গান শুনছেন। অ্যালবাম প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সেটা ইন্টারনেটে চলে যাচ্ছে। তাই এখন আর অ্যালবামের ট্রেন্ড নেই বলেই আমার মনে হয়। এক অ্যালবামে কষ্ট করে ১২টি গান করার পর সেগুলোর প্রতি সমান যত্নটাও নেয়া হয় না। তাই এখন সিঙ্গেলস নিয়েই এগুচ্ছি। একটি গানের অডিও ও তার ভিডিও তৈরি করে ছাড়ছি। সেটার প্রতিই বেশি মনোযোগ দেবো। একাধারে কথাগুলো বলছিলেন দেশের জনপ্রিয় পপ তারকা মেহরিন। এ সংগীত তারকা বর্তমানে ব্যস্ত রয়েছেন দেশ বিদেশে শো নিয়ে। আর তাই ঈদের পরেই পরবর্তী সিঙ্গেলস প্রকাশ করবেন তিনি। এ বিষয়ে মেহরিন বলেন, আমি কিন্তু ‘তুমি আছো বলে’ অ্যালবামের আগে থেকেই সিঙ্গেল প্রকাশ করছি। এখন এটা কনটিনিউ করবো বলে ঠিক করেছি। গত এক বছরে আমি দুটি সিঙ্গেলস প্রকাশ করেছি ভিডিও সহ। এগুলো আমার ওয়েবসাইট ও ফেসবুক ফ্যানপেজে রয়েছে। গানগুলো শ্রোতারা অনেক পছন্দ করেছেন। তাই আগ্রহটা আরও বেড়ে গেছে। ঠিক করেছি ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশ করবো। ৬ মাস পর পর একটি করে সিঙ্গেল ভিডিও আকারে বের করবো আমার ভক্ত শ্রোতাদের জন্য।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।