ভারতীয় টেক্সটাইল প্রদর্শনী শুরু

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্রান্ড বলরুমে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ভারতীয় মেন মেড টেক্সটাইল প্রদর্শনী- ইনটেক্সপো বাংলাদেশ-২০১৪। ভারতের দি সিনথেটিক অ্যান্ড রেয়ন টেক্সটাইলস একপোর্ট প্রমোশন কাউন্সিল (এসআরটিইপিসি) ও বাংলাদেশে ভারতীয় দূতাবাসের উদ্যোগে এ প্রদর্শনী হচ্ছে। গতকাল পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম প্রদর্শনীর উদ্বোধন করবেন। বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার সন্দীপ চক্রবর্তী, এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি হারুন-উর রশিদ, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ আজিম, আইবিসিসিআই’র প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, এসআরটিইপিসি’র আহ্বায়ক সঞ্জীব সরণ, নির্বাহী পরিচালক ভি অনিল কুমারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। ভারতের শীর্ষস্থানীয় ২২টি প্রস্তুতকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান প্রদর্শনীতে বিভিন্ন টেক্সটাইল পণ্য প্রদর্শন করছে, এর মধ্যে রয়েছে- স্যুটিং, সার্টিং, পোশাক তৈরি সামগ্রী, এমব্রয়ডারিকৃত কাপড়, অভিজাত ফ্যাশন ফেব্রিক। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ইনটেক্সপো দু’দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বিশেষ করে মেন মেইড টেক্সটাইল খাত আরও সুদৃঢ় করবে বলে আশা করছে কর্তৃপক্ষ। দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠিত হলে উভয় দেশ টেক্সটাইল ও গার্মেন্ট খাতে অধিকতর লাভবান হবে বলে মনে করেন তারা। আগ্রহী বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বিটুবি মিটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আইবিসিসিআই, এফবিসিসিআই এবং বিজিএমইএ আয়োজনে সহায়তা করছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।